প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফারহান অ্যাগ্রো প্রসেসর নামের একটি বেকারি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযান শেষে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদকে (৩৫) এ অর্থদণ্ড দেওয়া হয়। তিনি কামাল উদ্দিন মৃধার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, খাদ্য ব্যবসায়ীদের আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব ও শর্ত মেনে ব্যবসা পরিচালনা করতে হয়। এসব বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :২৪-১১-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪